সোনা নাকি বুলেট ট্রেন! ৯০ হাজার পেরিয়ে গেলো দাম, মঙ্গলেই মধ্যবিত্তের পকেটে ডাকল ‘অমঙ্গল’

সোনা না কি বুলেট ট্রেন! যে গতিতে ছুটছে, তাতে কার্যত আতঙ্ক গ্রাস করছে মধ্যবিত্তদের। প্রতিদিনই ঊর্ধ্বমুখী সোনার দাম। মঙ্গলবার মধ্যবিত্তের জন্য বয়ে আনল অস্বস্তি, কারণ এক লাফে দর ছাড়িয়ে গেল ৯০ হাজারের গণ্ডি।
নতুন বছর পড়তেই লাগাতার বেড়ে চলেছে সোনার মূল্য। প্রথমে ৮০ হাজার, আর এবার তা পেরিয়ে গেল ৯০ হাজারের সীমা। বিশেষজ্ঞদের মতে, এই গতিতে বাড়তে থাকলে খুব শীঘ্রই সোনা পৌঁছে যেতে পারে এক লক্ষ টাকার ঘরে। এক নজরে দেখে নিন আজকের সোনার বাজার দর—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম
▪️ ১ গ্রাম: ৮,৬৭০ টাকা
▪️ ১০ গ্রাম: ৮৬,৭০০ টাকা
▪️ ১০০ গ্রাম: ৮,৬৭,০০০ টাকা
২৪ ক্যারেট সোনার দাম
▪️ ১ গ্রাম: ৯,১২০ টাকা
▪️ ১০ গ্রাম: ৯১,২০০ টাকা
▪️ ১০০ গ্রাম: ৯,১২,০০০ টাকা
২৪ ক্যারেট সোনার বাটের দাম
▪️ ১ গ্রাম: ৯,০৭৫ টাকা
▪️ ১০ গ্রাম: ৯০,৭৫০ টাকা
১৮ ক্যারেট সোনার দাম
▪️ ১ গ্রাম: ৬,৮৯৫ টাকা
▪️ ১০ গ্রাম: ৬৮,৯৫০ টাকা
সোনার এই লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।