ভারতে ঈদ কবে জানা গেলো, জেনেনিন কবে হবে ঈদুল ফিতর উদযাপন?

পবিত্র মাহে রমজান শেষের পথে, আর এর মধ্যেই বিভিন্ন দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে। প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া নিশ্চিত করে যে, তারা ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর উদযাপন করবে। এরপর একে একে ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ঈদের দিনক্ষণ ঘোষণা করে।

এবার জানা গেল, ভারতেও ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর পালিত হবেআন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (International Astronomy Center) শনিবার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে ঈদের চূড়ান্ত ঘোষণা

ভারতে রমজান শুরু হয়েছিল ২ মার্চ থেকে। সেই অনুযায়ী, ৩১ মার্চ ঈদ হলে ভারতীয় মুসল্লিরা ২৯টি রোজা পালন করবেন

সংস্থাটি জানায়, ভারতে এখন সূর্যাস্ত হয়ে গেছে এবং আজ সেখানে ২৮ রমজান। ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) খালি চোখে চাঁদ দেখা যাবে, যা নিশ্চিত করেছে ঈদের তারিখ।

বাংলাদেশেও একইদিনে ঈদ?

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে বাংলাদেশেও ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে বলে উল্লেখ করেছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা পোস্টে বলা হয়—

“বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।”

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি

সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোতে শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখা চেষ্টা চলছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগে থেকেই জানিয়ে রেখেছিল যে, আজ (শনিবার) চাঁদ দেখার সম্ভাবনা নেই। ফলে সৌদি আরবসহ আরব বিশ্বেও সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে