FB খুললেই বিজ্ঞাপনের ছড়াছড়ি, Meta-র বিরুদ্ধে মামলা করলেন এই মহিলা! অতঃপর….

ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে শুধু বিজ্ঞাপন। সম্প্রতি বিভিন্ন ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটররা তাঁদের অ্যাকাউন্ট বা পেজে একের পর এক বিজ্ঞাপন শেয়ার করছেন। এসব বিজ্ঞাপনই মূলত আমাদের প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

অনেকেই লক্ষ্য করেছেন, যদি কোনো বিষয় নিয়ে পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বলা হয়, তাহলে কিছুদিন পর ওই বিষয়টির বিজ্ঞাপন ফেসবুকের ফিডে আসতে শুরু করে। এই সব কিছু গুগল সার্চ বা সোশ্যাল মিডিয়া সার্ভারে না খুঁজলেও দেখায়। আসলে, এসব বিজ্ঞাপন নির্ভর করে কীভাবে ফেসবুক আমাদের তথ্য সংগ্রহ করছে।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন উপদ্রবের বিরুদ্ধে ব্রিটেনের এক মহিলার মামলা জয় হয়েছে। তিনি ফেসবুকের কাছে তাঁর অ্যাকাউন্টে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বন্ধ করার দাবি জানান।

২০২২ সালে, গর্ভাবস্থার সময় থেকে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখে তিনি আদালতে মামলা করেন। দুই বছর ধরে চলা মামলার পর, অবশেষে তিনি আইনি জয় লাভ করেন। ক্যারল জানান, গর্ভাবস্থা বিষয়ক কিছু পোস্ট বা তথ্য তিনি ফেসবুকে কখনও শেয়ার করেননি, তবে গর্ভাবস্থার কয়েক দিন পর থেকেই তাঁর ফিডে বেবি প্রোডাক্টের বিজ্ঞাপন আসতে শুরু করে। শেষে তিনি মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ক্যারল জানান, অন্যান্যরাও একইভাবে বিজ্ঞাপন বন্ধ করতে পারেন। তবে ফেসবুকের এক মুখপাত্র এই দাবী মানতে রাজি হননি। তিনি বিবিসিকে বলেন, “কোনো পরিষেবা বিনামূল্যে দেওয়া সম্ভব নয়।”

এছাড়া, মেটা বিজ্ঞাপন থেকে যে অর্থ উপার্জন করে, তা মানুষের কাছে আরও ভালো পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করে। বিজ্ঞাপন বন্ধ করার জন্য ইউরোপের কিছু দেশে সাবস্ক্রিপশন চালু করেছে মেটা।