স্ত্রী থাকতেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক, কাকিমা জেনে ফেলতেই রাতের অন্ধকারে কুপিয়ে খুন যুবকের!

বসিরহাটের আকাশ নন্দীর সংসার ছিল স্ত্রীকে নিয়ে। তবে গোপনে চলছিল অন্য সম্পর্ক। পরিবারের কাউকে কিছু না জানিয়েই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি, এমনটাই দাবি করেছেন আত্মীয়-পরিজনেরা। কিন্তু এই সম্পর্কের জেরে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তা কেউই ভাবতে পারেননি।
রাতের অন্ধকারে বসিরহাটের নতুন বাজার এলাকায় ঘটে রক্তারক্তি কাণ্ড। অভিযোগ, কাকিমা অসীমা নন্দীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন আকাশ নন্দী। গুরুতর আহত অবস্থায় অসীমা দেবীকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই খুনের চেষ্টার অভিযোগে আকাশকে আটক করেছে পুলিশ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেশীদের দাবি, অসীমা নন্দী আকাশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন। শুধু তাই নয়, তিনি সেই তথ্য আকাশের বাবা, মা ও স্ত্রীকে জানিয়ে দেন। এরপর থেকেই পরিবারের মধ্যে চরম অশান্তি শুরু হয়।
প্রতিবেশীদের আরও অভিযোগ, আকাশ নন্দী বিবাহিত হয়েও অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই সত্যি প্রথমে জেনে ফেলেন তাঁর কাকিমা অসীমা নন্দী। পরে তিনি ঘটনাটি পরিবারের বাকিদের জানিয়ে দেন। আর এতেই রাগে ক্ষোভে ফেটে পড়েন আকাশ।
অভিযোগ, সোমবার রাতে অসীমা নন্দীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন আকাশ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
বর্তমানে আহত অসীমা নন্দী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আকাশ নন্দীকে আটক করে ঘটনার পিছনের আসল কারণ খতিয়ে দেখছে।