৫ বছরে ১৪ হাজার কোটি টাকা টোল আমদানি, একা বাংলা কত পাঠিয়েছে জানেন? দেখেনিন

গত পাঁচ বছরে মাত্র দশটি টোল প্লাজা থেকে ১৪ হাজার কোটি টাকার আয় করেছে ভারত। সড়ক ও পরিবহন মন্ত্রক এই অভূতপূর্ব রেকর্ড গড়েছে। আরও গর্বের বিষয়, এই শীর্ষ দশ টোলের তালিকায় বাংলার একটি টোলও জায়গা করে নিয়েছে।

কোন টোল কত আয় করল?
কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক লোকসভায় একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আয় করা টোলের তালিকায় শীর্ষে রয়েছে গুজরাটের ভারথানা টোল। জাতীয় সড়ক ৪৮-এ ভদোদরা থেকে ভারুচ যাওয়ার পথে এই টোলটি অবস্থিত। গত পাঁচ বছরে এর আয় ২,০৪৩ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থানের শাহজাহানপুর টোল। এটি ৪৮ নম্বর জাতীয় সড়কে গুরগাঁও থেকে জয়পুর যাওয়ার পথে পড়ে। এই টোল পাঁচ বছরে আয় করেছে ১,৮৮৪ কোটি টাকা। তৃতীয় স্থানে বাংলার প্রতিনিধিত্ব। ১৬ নম্বর জাতীয় সড়কে ডানকুনি থেকে খড়্গপুর যাওয়ার পথের এই টোলটি পাঁচ বছরে আয় করেছে ১,৫৩৮ কোটি টাকা।

চতুর্থ স্থানে উত্তরপ্রদেশের বারাজোর টোল। ১৯ নম্বর জাতীয় সড়কে ইটাহ থেকে চাকেরি যাওয়ার পথে এই টোলের আয় ১,৪৮০ কোটি টাকা। পঞ্চম স্থানে হরিয়ানার ঘারোন্দা টোল, যার আয় ১,৩১৪ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে গুজরাটের আরেকটি টোল, যা ৪৮ নম্বর জাতীয় সড়কেই অবস্থিত। এর আয় ১,২৭২ কোটি টাকা। তালিকায় রয়েছে তামিলনাড়ু ও বিহারের টোলও, যাদের আয় যথাক্রমে ১,২২৪ কোটি ও ১,০৭১ কোটি টাকা। এছাড়া রাজস্থান ও উত্তরপ্রদেশের আরও দুটি টোল থেকে এসেছে ১,১৬১ কোটি ও ১,০৯৬ কোটি টাকা।