‘মৎস্যকন্যা’র কঙ্কাল! সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে আতঙ্কিত ব্রিটেনের দম্পতি, বাড়ছে রহস্য

ব্রিটেনের মারগেট শহরের সমুদ্রসৈকতে সম্প্রতি ঘটেছে এক অদ্ভুত ঘটনা, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক রহস্য। সমুদ্রের ধারে বালির উপর পড়ে থাকা একটি অদ্ভুত বস্তুর দিকে তাকিয়ে গা শিউরে ওঠার মত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমদিকে দেখে মনে হচ্ছিল, যেন মানব কঙ্কাল সমুদ্র থেকে উঠে এসেছে, তবে কিছুটা কাছে গিয়ে দেখা যায় যে, তা একেবারেই মানুষের কঙ্কাল নয়, বরং অদ্ভুত এক প্রাণী যা মনে হচ্ছে মৎস্যকন্যার কঙ্কাল।
ঘটনাটি ঘটেছিল সম্প্রতি, যখন পলা রেগান এবং তাঁর স্বামী ডেভ সমুদ্র সৈকতে হাঁটতে গিয়েছিলেন। হঠাৎ করে তাঁরা সমুদ্রের দিকে কিছু একটা ভেসে উঠতে দেখেন। প্রথমে পলা ভাবেন এটি কোনো মৃত মাছ। কিন্তু কাছাকাছি এসে চমকে ওঠেন তাঁরা। সেখানে পড়ে থাকা বস্তুটির রূপ দেখে ভয় পেয়ে যান। এটি দেখতে এমন ছিল যে, যেন এর শরীরের এক অংশ মানবদেহ আর অন্য অংশটা মাছের মতো।
পলার দাবি, বালির উপর শৈবাল দিয়ে জড়ানো বিশাল একটি মাছের দেহ মনে হয়েছিল প্রথমে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে, এটি কোনও মাছ নয়। বরং এই ভুতুড়ে বস্তুটি দেখে পলাদের মতো অন্যান্য স্থানীয় লোকেরা উপস্থিত হয়ে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। পলা ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায় এবং এটি নিয়ে শুরু হয় নানা ধরনের জল্পনা।
অধিকাংশ লোকের ধারণা, এটি কোনো মৎস্যকন্যার কঙ্কাল। তাদের মতে, সামনের অংশটি মানবদেহের মতো এবং পেছনের অংশ মাছের মতো। কিছু নেটিজেন এমনও দাবি করেছেন যে, এটি সম্ভবত ভিন্গ্রহী কোনো জীব। তবে অন্যদের মতে, এটি হয়তো বড় জাহাজের একটি মূর্তি, যেটি কোনওভাবে সমুদ্রে পড়ে গিয়ে সৈকতে ভেসে উঠেছে।
তবে ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন এখনও মুখ খোলেনি, এবং কঙ্কালটি আসলে কী সে সম্পর্কে এখনো কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে, ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কিছু মানুষের মতামত ছিল যে, এটি কোনো শিল্পকর্মের অংশও হতে পারে, যা সমুদ্রে দুর্ঘটনাক্রমে পড়ে গিয়ে সৈকতে ভেসে এসেছে।