সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, নববধূর লুকে লাইভে নন্দিনী, কবে বিয়ে হল? প্রশ্ন নেটিজেনদের

সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে টিপ, হাতে শাঁখা-পলা ও ভর্তি চুড়ি! সকাল সকাল ইনস্টাগ্রাম লাইভে এমনই নববধূর লুকে হাজির হলেন ভাইরাল নন্দিনী দিদি। তাঁকে দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন—বিয়েটা কবে হল?
লাইভেই নন্দিনী জানান, “এই তো হল! তাড়াহুড়ো করেই হল। অনেকেই জানেন, আমি দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলাম। আর ফাইনালি সামাজিক বিয়েতে আবদ্ধ হলাম!”
তিনি আরও বলেন, “যেদিন সকলে দোল খেলছিল, আমি সেদিন সিঁদুর খেলেছি। সেই দিনটাই আমার জীবনে বিশেষ হয়ে থাকল। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন। অনেকেই চাইতেন, আমি বিয়ে করি। সেই অপেক্ষার অবসান হল!”
এদিন নন্দিনী জানান, তিনি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলেন। সেই মন্দিরের স্থানান্তর সংক্রান্ত তথ্যও শেয়ার করেন। তিনি বলেন, “খুব শীঘ্রই গুগল ম্যাপে ‘কলকাতা জীবন্তকালী শ্যামসুন্দরী রানি’ নামে দেখা যাবে। তবে তার আগেই বলে রাখি, মুকুন্দপুরের অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের পাশের গলিতে বাঁ দিকে পড়বে।”
View this post on Instagram
লাইভ দেখেই নেটিজেনদের শুভেচ্ছা বার্তা ভেসে আসে।কেউ লেখেন, “ভীষণ সুন্দর লাগছে! বিবাহিত জীবন সুখের হোক আমার মিষ্টি বুনু।”আবার কেউ প্রশ্ন করেন, “তোমার আসল বিয়েটা কবে হল?”ডালহৌসির ফুটপাতে ছোট পাইস হোটেল চালানো নন্দিনী এখন সোশ্যাল মিডিয়ার তারকা। অনেকের কাছেই তিনি ‘ক্রাশ’!
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২৩-এর শেষ দিকে রুদ্র দাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নন্দিনী। তখনই তিনি জানান, আইনি বিয়ে আগেই সেরেছেন। তবে সামাজিক বিয়ে দোলের দিনই সম্পন্ন হয়েছে।
নতুন জীবনে পা রেখে এখন আরও খুশি নন্দিনী দিদি!