জলে যাবে না এক টাকাও, টিকিট বাতিল হলে ফেরত পাবেন পুরোটাই, রেলের এই নিয়মটি জেনেনিন

প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনে ভিড় লেগেই থাকে, বিশেষ করে উৎসবের মরশুমে কনফার্ম টিকিট পাওয়াই কঠিন হয়ে যায়। অনেকেই শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন এবং টিকিটের টাকা ফেরত পান, তবে ক্যানসেলেশন ফি কেটে নেওয়া হয়। তবে একটি নির্দিষ্ট ক্ষেত্রে কোনও ক্যানসেলেশন চার্জ ছাড়াই পুরো টাকাই ফেরত পাওয়া যায়।
ক্যানসেলেশন চার্জের নিয়ম
এসি ফার্স্ট ক্লাস/এক্সিকিউটিভ ক্লাস টিকিট বাতিল করলে ২৪০ টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হয়।
এসি টু টিয়ার/ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ২০০ টাকা ও জিএসটি কেটে নেওয়া হয়।
এসি থ্রি টিয়ার/এসি চেয়ার কার/এসি থ্রি ইকোনমি টিকিট বাতিল করলে ১৮০ টাকা এবং জিএসটি দিতে হয়।
স্লিপার ক্লাসের জন্য ১২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর টিকিটের ক্ষেত্রে ৬০ টাকা চার্জ করা হয়।
সময় অনুযায়ী চার্জ
ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হয়।
ট্রেন ছাড়ার ১২ ঘন্টা থেকে ৪ ঘন্টা আগে বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।
নির্ধারিত সময়ের কমপক্ষে ৪ ঘন্টা আগে টিডিআর জমা না দিলে কোনও টাকা ফেরত পাওয়া যায় না।
বিনা চার্জে পুরো টাকা ফেরত পাওয়ার নিয়ম
যদি কোনও যাত্রীর ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হয়, তবে ক্যানসেলেশন ফি বাবদ মাত্র ২০ টাকা ও জিএসটি কেটে নিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হয়।
প্রথম চার্ট তৈরির পরেও যদি টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তাহলে টিকিটিং কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল করে এবং কোনও ক্যানসেলেশন চার্জ ছাড়াই পুরো টাকা ফেরত দেওয়া হয়।
তৎকাল টিকিটের নিয়ম
তবে, কনফার্ম তৎকাল টিকিট হলে, টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও টাকা ফেরত দেওয়া হয় না।
এই নিয়মগুলি জানা খুবই গুরুত্বপূর্ণ, যাতে যাত্রীরা তাদের অর্থ ফেরত পেতে কোনও সমস্যায় না পড়েন।