বিমানেই সহবাস! ১১.৩ লক্ষ টাকার অন্তর্বাস, Facebook-এর প্রাক্তন CEO-র নামে অভিযোগ জুনিয়রের

ফেসবুকের প্রাক্তন চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর সহকারী ইউরোপ ভ্রমণে গিয়ে ১১.৩ লক্ষ টাকার অন্তর্বাস কিনেছিলেন—এমনই বিস্ফোরক দাবি করেছেন সংস্থার প্রাক্তন কর্মী উইন-উইলিয়ামস। তাঁর লেখা নতুন বইতে ফেসবুকের উচ্চপদস্থ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়েছে।
উইন-উইলিয়ামস জানিয়েছেন,শেরিল স্যান্ডবার্গ এবং তাঁর সহকারী ইউরোপ সফরের সময় একে অপরের কোলে ঘুমাতেন ও চুলে হাত বুলিয়ে দিতেন।প্রাক্তন ফেসবুক কর্মী আরও বলেন, ‘শেরিল স্যান্ডবার্গ তাঁকে তাদের দু’জনের জন্য অন্তর্বাস কিনতে বলেছিলেন। আর সেই অন্তর্বাসের জন্য খরচ হয়েছিল ১১.৩ লক্ষ টাকা। পরে স্যান্ডবার্গ ব্যক্তিগত জেট বিমানে বাড়ি ফেরার সময় তাঁকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।’
এই অভিযোগের বিষয়ে ফেসবুকের মূল সংস্থা মেটার পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।মেটার এক মুখপাত্র বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উইন-উইলিয়ামসকে তাঁর খারাপ পারফরম্যান্স ও অসদাচরণের কারণে চাকরিথেকে বরখাস্ত করা হয়েছিল।”সংস্থার দাবি, “এটি একটি মিথ্যা গল্প, যা ফেসবুক-বিরোধী গোষ্ঠীগুলোর আর্থিক সহায়তায় ছড়ানো হচ্ছে।”
উইন-উইলিয়ামস শুধু স্যান্ডবার্গ নন, মার্ক জাকারবার্গের নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেছেন।তিনি বলেছেন, “একসময় কোডিং ও ইঞ্জিনিয়ারিংয়ে আচ্ছন্ন জাকারবার্গ ধীরে ধীরে রাজনীতি ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।”তিনি দাবি করেছেন, ইন্দোনেশিয়ায় জাকারবার্গের সফরের সময় ১০ লক্ষেরও বেশি মানুষের জমায়েত নিশ্চিত করার দায়িত্ব তাঁর উপর দেওয়া হয়েছিল।
উইন-উইলিয়ামসের লেখা বই ‘Careless People: A Cautionary Tale of Power, Greed, and Lost Idealism’-এ ফেসবুকেরউচ্চপর্যায়ের নেতাদের ক্ষমতালোভী, বিশৃঙ্খল ও বেপরোয়া হিসেবে বর্ণনা করা হয়েছে।বইটি প্রকাশের আগেই এর কিছু অংশ ফাঁস হওয়ায় বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে।
অনেকেই বইটিকে “সাহসী উন্মোচন” বললেও, কেউ কেউ মনে করছেন “সাবেক কর্মীর প্রতিশোধস্পৃহা” থেকে লেখা হয়েছে এটি।বইটির তথ্য যদি প্রমাণিত হয়, তাহলে এটি টেক ইন্ডাস্ট্রির অন্যতম বড় কেলেঙ্কারির এক চিত্র তুলে ধরতে পারে।বিতর্কের মধ্যেই বইটি বাজারে আসতে চলেছে, যা আগামী দিনে টেক জগতের অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠতে পারে।