রণবীরকে ছেড়ে একাই বিদেশে পারি দিলেন দীপিকা! তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা?

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন কিছু নয়। তবে সম্প্রতি একের পর এক তারকা দম্পতির সম্পর্ক ভাঙনের গুঞ্জন যেন আরও বেশি করে ঘুরপাক খাচ্ছে। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল করিনা কাপুর ও সইফ আলি খানের দাম্পত্যে ফাটলের কথা। এবার সেই তালিকায় যোগ হল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের নাম। আর এই জল্পনার শুরু দীপিকার সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একাই প্যারিস ভ্রমণে গিয়েছেন। সাদা পোশাক ও সাদা হ্যাট পরে আইফেল টাওয়ারের সামনে তোলা ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের। তবে শুধু ছবি তোলাই নয়, বিষয়টি নিয়ে নতুন জল্পনা ছড়িয়েছে দীপিকার ব্যক্তিগত জীবন নিয়ে। গুঞ্জন উঠেছে, রণবীর সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না, এমনকি নাকি মেয়েকে নিয়ে একাই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি!
এই গুঞ্জনে আরও ইন্ধন দিয়েছেন স্বয়ং রণবীর সিং! দীপিকার পোস্ট করা ছবির নিচে মন্তব্য করে তিনি লেখেন, “হাতের নাগালের বাইরে চলে গেলে নাকি! একবার দেখা দাও!” দীপিকা কিন্তু এখনও পর্যন্ত রণবীরের এই মন্তব্যের কোনো উত্তর দেননি। আর তাতেই বেড়েছে সন্দেহ!
View this post on Instagram
রণবীর ও দীপিকা ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে বিয়ে করেন। তাঁদের জুটি বরাবরই বলিউডের অন্যতম প্রিয় দম্পতি হিসেবে পরিচিত। মাত্র ছ’মাস আগেই তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য। তবে এরই মাঝে যদি সত্যিই তাঁদের দাম্পত্যে ফাটল ধরে, তাহলে তা ভক্তদের জন্য হতাশার খবর হবে।
তবে দীপিকা ও রণবীর—কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এটা শুধুই গুঞ্জন নাকি সত্যি কিছু ঘটছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!