বছরের প্রথম ৩ মাসেই ১৯ সিনেমা ফ্লপ, টলিউডের দিকে ঘুরেও তাকাচ্ছে না দর্শকরা? একি কি অবস্থা!

২০২৪-এর ডিসেম্বরে ‘খাদান’ ও ‘সন্তান’ বক্স অফিস কাঁপালেও ২০২৫-এর শুরু থেকেই বাংলা ছবির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। বছরের প্রথম তিন মাসে ১৯টি ছবি ফ্লপ, যা টলিউড ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা।

শুধুমাত্র সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ জাতীয় স্তরের মাল্টিপ্লেক্সে ৫৫ কোটির ব্যবসা করেছে। অন্যদিকে, ‘এই রাত তোমার আমার’ (৫০ লাখ), ‘বিনোদিনী’ (৩২ লাখ) বাদে অন্য কোনো ছবি ২০ লাখের গণ্ডিও পেরোতে পারেনি।

এছাড়া ‘তুরুপের তাস’, ‘অপরিচিত’, ‘ফেলুবক্সী’, ‘ঝুমুর’, ‘অমরসঙ্গী’, ‘যদি এমন হতো’, ‘বাবুসোনা’, ‘পরিচয় গুপ্ত’, ‘গ্রিস আমাদের দেশ না…’, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’—এই সব ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

যদিও ‘ভাগ্যলক্ষ্মী’, ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ ও ‘মায়ানগর’ কিছুটা চর্চায় ছিল, তবুও টিকিট বিক্রির হিসাব বলছে, ব্যবসার দিক থেকে এগুলোও ব্যর্থ।

এই বছর ‘নন্দন’-এর দরজা বেশ কিছুদিন বন্ধ ছিল। ফলে মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গল স্ক্রিনই ছিল একমাত্র ভরসা, কিন্তু সেখানে দর্শক টানতে পারেনি টলিউডের অধিকাংশ ছবি।

টলিউডের আশা এপ্রিল-মে মাসের রিলিজে। আসছে—

এপ্রিলে: ‘কিলবিল সোসাইটি’, ‘পুরাতন’, ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’, ‘আড়ি’ ও আরও তিনটি ছবি।
মেতে: ‘আমার বস’।
তবে বছরের প্রথম তিন মাসের হতাশাজনক ফলাফল প্রযোজকদের নতুন বিনিয়োগ নিয়ে চিন্তায় ফেলেছে। এখন প্রশ্ন, টলিউড দর্শকদের হলমুখী করতে পারবে তো? নাকি বাংলা ছবির দুর্দশা আরও বাড়বে?