পায়ের পাতায় ১০টা পেরেক গাঁথা, নাইট ড্রেসেই রাস্তায় পড়ে যুবতীর মৃত শরীর, চাঞ্চল্য এলাকা জুড়ে

খুন যেন ক্রমেই সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। পান থেকে চুন খসলেই হত্যাকাণ্ড! এবার বিহারের নালন্দায় ঘটল এক ভয়ঙ্কর অপরাধ। বাহাদুর গ্রামে রাস্তার ধারে এক যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে, যার দুই পায়ে গাঁথা ছিল ১০-১১টি পেরেক। এই মর্মান্তিক দৃশ্য দেখে স্তম্ভিত এলাকাবাসী।

স্থানীয়দের নজরে আসে, রাস্তার ধারে পড়ে রয়েছে এক যুবতীর নিথর দেহ। পরনে ছিল শুধু নাইট ড্রেস। পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে, দুই পায়ের পাতায় বড় বড় পেরেক গেঁথে দেওয়া হয়েছে।

মৃতার নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে, যার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিক অনুমান, ধর্ষণের পরই হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, অপরাধী মৃতার পূর্বপরিচিত হতে পারে।

এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এবং দ্রুত তদন্তের দাবি জানাচ্ছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের খুঁজে বের করতে জোরালো তৎপরতা শুরু করেছে।