রিচ পেতে শেষমেশ এই কান্ড! কমোডের জলে ফুচকা ডুবিয়ে খেলেন ইনফ্লুয়েন্সার, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়াতে এবার চরমে পৌঁছলেন এক ইনফ্লুয়েন্সার। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক রিলে দেখা গেছে, এক তরুণ কমোডের জলে ফুচকা ডুবিয়ে সেই জল ভরে মুখে পুরে খাচ্ছেন। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকেই দ্রুত ভাইরাল হয়েছে (Viral Instagram Reel), এবং কমেন্ট সেকশন ভরে উঠেছে বিচিত্র প্রতিক্রিয়ায়।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রিল পোস্ট করে ভিউজের মাধ্যমে উপার্জন এখন অনেক ইনফ্লুয়েন্সারদের লক্ষ্য। কিন্তু ভিউজের জন্য দরকার রিচ, আর সেই রিচ পেতে অনেকে অদ্ভুত ও অস্বাস্থ্যকর কাণ্ড করতেও পিছপা হচ্ছেন না। এবারের এই ভিডিয়ো তারই নমুনা। ‘hydeler’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই রিলে দেখা যায়, তরুণটি বাথরুমে গিয়ে একটি ময়লা কমোডের সামনে ঝুঁকে বসেন। তারপর ফুচকায় ফুটো করে কমোডের জলে ডুবিয়ে জল ভরে মুখে পুরে চিবোতে শুরু করেন।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় ফুচকা নিয়ে অদ্ভুত ভিডিয়ো দেখা গেছে—কেউ একজনের মুখ থেকে ফুচকা খাচ্ছেন, কেউ মুখ দিয়ে জল ঢেলে দিচ্ছেন। কিন্তু কমোডের জল ব্যবহারের এই ঘটনা চরম বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে ভিডিয়োটি সত্যি শুট করা নাকি এআই দিয়ে তৈরি, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। একজন কমেন্ট করেছেন, “এটা কি আসল, নাকি এআইয়ের কারসাজি?”
View this post on Instagram
কন্টেন্ট তৈরির নামে অশালীন ও অস্বাস্থ্যকর কাজ নিয়ে সম্প্রতি সরব হয়েছেন কিছু ইনফ্লুয়েন্সার। বাঙালি ইনফ্লুয়েন্সার ঝিলম সম্প্রতি এই প্রবণতার বিরুদ্ধে একটি পোস্ট করেছিলেন। কিন্তু এই ধরনের রিলের জনপ্রিয়তা যে কমছে না, তা এই ভিডিয়োই প্রমাণ করে।
ভিডিয়োর কমেন্ট সেকশনে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, “এটাই ভারতের স্ট্রিট ফুড!” আরেকজন কটাক্ষ করে বলেছেন, “রিচের জন্য এরা নিজের মলও খেতে পারে!” তৃতীয় একজন মজা করে লিখেছেন, “এসব দেখার জন্যই বেঁচে আছি।”
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়ানোর নামে কতদূর যাওয়া যায়, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেকে মনে করছেন, জনপ্রিয়তার এই দৌড়ে স্বাস্থ্য ও শালীনতার সীমা লঙ্ঘন করা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে ভাবা দরকার।