সিগনাল ‘রেড’ হতেই ঘটলো ভয়ানক দুর্ঘটনা, পিছনের সিট থেকে ছিটকে পড়লেন আইটি কর্মী, ভর্তি হাসপাতালে

শহরে ফের ভয়াবহ পথদুর্ঘটনা। শনিবার ভোরে চিংড়িঘাটার কাছে বেপরোয়া গতির কারণে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। নাইট শিফট সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক তরুণী। পিছনের সিট থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
শনিবার সকাল ৫:৫০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল ক্যাবটি।
পিছনের সিটে বসা ছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থার ওই তরুণী।লাল সিগন্যাল দেখে সামনে থাকা ম্যাটাডোর হঠাৎ ব্রেক কষে।উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারায় ক্যাবটি এবং পিছন থেকে ম্যাটাডোরে ধাক্কা মারে।ক্যাবের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।এয়ারব্যাগ খোলায় চালক বেঁচে গেলেও তরুণী ছিটকে পড়ে সামনে।
আহতের অবস্থা আশঙ্কাজনক
তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
শহরে লাগাতার দুর্ঘটনা, নিয়ন্ত্রণহীন গতি
একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে কলকাতায়। কিছুদিন আগেই বউবাজারে বেপরোয়া বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। তবুও শহরের রাস্তায় গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
পুলিশ ইতিমধ্যেই চালককে আটক করেছে। তবে প্রশ্ন উঠছে, শহরে লাগাতার দুর্ঘটনার পরও কি সচেতন হবে প্রশাসন ও চালকেরা?