OMG! টেবিলে বিছানো ৭০ কোটি, যে যত পারো, লুটে নাও! অফিসে ঢুকতেই অবাক কর্মীরা

সারা বছর পরিশ্রমের পর কর্মচারীরা সাধারণত বোনাসের আশায় থাকেন। বেশিরভাগ সংস্থা সেই বোনাস সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় বা বেতনের সঙ্গে সংযুক্ত করে। কিন্তু চিনের একটি সংস্থা তার কর্মীদের এক অভিনব পদ্ধতিতে বোনাস প্রদান করল, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

হেনান মাইনিং ক্রেন কোঃ লিমিটেড নামক চিনের এক ক্রেন প্রস্তুতকারক সংস্থা তাদের কর্মীদের জন্য ৭০ কোটি টাকার বোনাস ঘোষণা করে। তবে এই বোনাস দেওয়ার পদ্ধতি ছিল একেবারে ব্যতিক্রমী। কোম্পানির তরফে একটি বিশাল টেবিলের উপর নগদ ৭০ কোটি টাকা ঢেলে দেওয়া হয়, আর কর্মীদের বলা হয়, যে যত টাকা সংগ্রহ করতে পারবে, সেটাই তার বোনাস!

কর্মীদের মাত্র ১৫ মিনিট সময় দেওয়া হয় টাকা সংগ্রহ করার জন্য। এই সীমিত সময়ের মধ্যেই কর্মীরা প্রাণপণে টাকা তুলতে শুরু করেন। কেউ জামার পকেটে, কেউ ব্যাগে, কেউবা হাত দিয়ে যতটা সম্ভব সংগ্রহ করার চেষ্টা করেন। জানা গিয়েছে, এক কর্মী নাকি ১ লক্ষ ইয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১২.০৭ লক্ষ টাকা) সংগ্রহ করেছেন।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে যায়। অনেকেই এই বোনাসের পদ্ধতিকে অভিনব ও মজাদার বলে প্রশংসা করেছেন। তবে অন্য এক পক্ষ এই ধরনের টাকা বিতরণকে কর্মীদের প্রতি অসম্মানজনক বলে মনে করছেন। সমালোচকদের মতে, এটি একটি প্রচারমূলক কৌশল এবং এতে কর্মীদের মর্যাদাহানি হয়েছে।

তবে বিতর্ক যাই থাকুক না কেন, সংস্থার এই অভিনব বোনাস কর্মীদের জন্য যে এক চরম উত্তেজনার মুহূর্ত হয়ে উঠেছিল, তা বলার অপেক্ষা রাখে না।