বিশেষ: ফের বৃষ্টির পূর্বাভাস, কনকনে ঠান্ডা আর কতদিন? জেনেনিন আবহাওয়ার আপডেট

জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়। কলকাতা সহ সারা রাজ্য কনকনে ঠান্ডায় কাঁপছে। শুক্রবারের পর শনিবার সকালেও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে শহরজুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে এই হাড়হিম ঠান্ডা কতদিন থাকবে, সে বিষয়েও আপডেট দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কতদিন থাকবে এই কনকনে ঠান্ডা?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে এর পরের দুই দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও, পরবর্তী দুই দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭ই জানুয়ারি উত্তরবঙ্গের চারটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতার তাপমাত্রা
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।