“ও সাইজ বুঝতে পারে না…”- বিয়ের এক বছরের মাথাতেই কাঞ্চনের নামে অভিযোগ শ্রীময়ীর

২০২৪ সালটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে টলিগঞ্জের তারকা দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জন্য। এই বছরেই জীবনের নতুন পথচলা শুরু করেছেন দু’জন। সন্তানের মুখও দেখেছেন।
চলতি বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল কাঞ্চন মল্লিকের কাছে? এবিপি আনন্দের প্রতিবেদকের প্রশ্নটা শুনেই হেসে ফেললেন কাঞ্চন। বললেন, ‘আমার তো জীবনটাই চ্যালেঞ্জ।’
শ্রীময়ী বলেন, ‘ও একেবারেই সোনার টুকরো বর।’ সেসময় স্ত্রীকে মাঝপথে থামিয়ে কাঞ্চন বলে ওঠেন, ‘গড় বরকে ও বরে পরিণত করেছে।’ দু’জনের ঝগড়া প্রসঙ্গে তাঁরা জানান, ফোনে নয়, সামনাসামনি ঝগড়া করেন তাঁরা। কাঞ্চনের কথায়, ‘কথায় আছে হাত থাকতে মুখ কেন, তেমনি মুখ থাকতে চ্যাট কেন?’ একথা শুনে শ্রীময়ীর জবাব,’আমাদের মুখেই ঝগড়া হয়। কাঞ্চন যদিও ঝগড়া করে না। কাঞ্চন হাজারটা সরি বলে।’
অভিনেত্রী জানালেন, ‘কাঞ্চন গিফট দেয় না। ও আসলে গিফট দেওয়ার সময় শাড়ির সাইজটা বুঝতে পারে না। কাঞ্চন রুমালের সাইজ বুঝতে পরে না। ও মেয়েকে গিফট দেয় এটাই বরং বেটার।’