Share: টাকা ডবল মাত্র ২ দিনে, পতনের বাজারে ঊর্ধ্বগতিতে লাবিব দিচ্ছে এই স্টকে

ভারতের শেয়ার বাজারে যখন পতন দেখা যাচ্ছে, একের পর এক বড় সংস্থার শেয়ারের দাম কমছে, ঠিক তখনই বাজিমাত করছে একটি নতুন সংস্থা – মবিকুইক। ১৮ ডিসেম্বর শেয়ার বাজারে আত্মপ্রকাশ করার পর থেকেই এই সংস্থার শেয়ারের দাম ক্রমাগত বাড়ছে।

বুধবার এই সংস্থার শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার বাজার খোলার সাথে সাথেই যেন এক নতুন গতি পায় মবিকুইকের শেয়ার। কিছুক্ষণের মধ্যেই ১৪ শতাংশ বেড়ে শেয়ার প্রতি দাম ৬০৫ টাকায় পৌঁছে যায়, যা এখনও পর্যন্ত এই স্টকের সর্বোচ্চ দর। পরে অবশ্য মুনাফা লাভের জন্য দাম কিছুটা নেমে আসে। সকাল ১০টা নাগাদ দাম ৯ শতাংশ বেড়ে প্রায় ৫৯০ টাকা ছিল। তারপর সওয়া ১০টা নাগাদ ৬.৮ শতাংশ বেড়ে দাম ৫৬৬.১৫ টাকার আশেপাশে ঘোরাফেরা করছিল।

বৃহস্পতিবার সকালে শেয়ারের দাম যেভাবে বেড়েছিল, তাতে ইস্যু প্রাইস থেকে শেয়ার দর ১১৬.৮ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। মবিকুইকের শেয়ারের ইস্যু প্রাইস ছিল ২৭৯ টাকা। অর্থাৎ, যারা আইপিও-র সময় শেয়ার কিনেছিলেন, তারা প্রতিটি শেয়ার ২৭৯ টাকা দরে কিনেছিলেন। মাত্র দুই দিনেই তাদের বিনিয়োগ দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে।

groww.com-এর তথ্য অনুযায়ী, মবিকুইকের শেয়ারের ৫৮ শতাংশ রয়েছে খুচরো বিনিয়োগকারীদের হাতে। ২৫.১৮ শতাংশ রয়েছে প্রোমোটারদের হাতে, ৬.৯৫ শতাংশ মিউচুয়াল ফান্ডগুলির হাতে, ৬.২০ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে এবং ৩.৫০ শতাংশ অন্যান্য দেশীয় বিনিয়োগকারীদের হাতে।

(শেয়ার বাজার বা অন্য কোনো ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে ভালোভাবে পড়াশোনা করা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এই প্রতিবেদনটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।)