ভোরবেলা ক্যাব বুক করতেই চালকের মেসেজ, আতঙ্কে পালিয়ে ছুট যুবতীর…, জেনেনিন ঘটনা?

কাছাকাছি হোক বা দূর, ট্যাক্সির জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকার ঝক্কি এড়াতে অনেকেই এখন অনলাইন ক্যাব বুকিং করেন। তবে গুরুগ্রামের এক যুবতীর অনলাইন ক্যাব বুকিংয়ের অভিজ্ঞতা রীতিমতো ভয়ঙ্কর। এক উবার চালক তাঁকে অপহরণের বার্তা পাঠালে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
জানা গেছে, ওই যুবতী রেল স্টেশনে যাওয়ার জন্য উবার অ্যাপ থেকে একটি ক্যাব বুক করেছিলেন। ওটিপি (OTP) যাচাই করার জন্য অ্যাপ খুলতেই তিনি চালকের পাঠানো একটি বার্তা দেখতে পান। সেই বার্তায় লেখা ছিল, “আমি আপনাকে অপহরণ করতে চাই।”
রেডিট নামক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই যুবতী নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি লেখেন, “আমি ভয়ে কাঁপছি। এক ঘণ্টার মধ্যেই আমার ট্রেন। জানি না আমি স্টেশনে পৌঁছতে পারব কিনা।”
যুবতীর বক্তব্য অনুযায়ী, ভোর ৪টা নাগাদ তিনি স্টেশনে যাওয়ার জন্য ক্যাবটি বুক করেন এবং চালককে গন্তব্যস্থানের তথ্যও পাঠান। এরপর মালপত্র গোছানোর জন্য তিনি ফোন পকেটে রাখেন। ওটিপি দেখার জন্য যখন তিনি ফোন বের করেন, তখনই চালকের পাঠানো অপহরণের বার্তাটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি ওই বার্তার স্ক্রিনশট নেন এবং রাইডটি বাতিল করার চেষ্টা করেন। কিন্তু তার আগেই চালক নিজেই রাইডটি বাতিল করে দেয়।
ভয়ে এবং আতঙ্কে ওই যুবতী মালপত্র নিয়ে সঙ্গে সঙ্গে উপরে পালিয়ে যান। চালক যেকোনো মুহূর্তে এসে তাঁকে অপহরণ করতে পারে, এই ভয়ে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েন।
এই ঘটনাটি অনলাইন ক্যাব পরিষেবার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একজন মহিলা যাত্রীর প্রতি এই ধরনের বার্তা অত্যন্ত উদ্বেগের বিষয়। উবারের মতো সংস্থাগুলির উচিত তাদের চালকদের ব্যাকগ্রাউন্ড আরও ভালোভাবে খতিয়ে দেখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত তদন্ত এবং দোষীর শাস্তির দাবি উঠেছে।