TET-উত্তীর্ণদের সাথে পুলিশের ধস্তাধস্তি, পর্ষদের অফিস ঘেরাও করলো চাকরি প্রার্থীরা

যেত উত্তীর্ন প্রাথীরা নিয়োগের দাবি নিয়ে ঘেরাও করল প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস। আর সেই ঘেরাও কর্মসূচি নিয়েই উউতেজনা ছড়ালো সল্টলেক চত্বরে।

আজ বুধবার উল্টোডাঙা থেকে করুণাময়ী পর্যন্ত মিছিল করেন চাকরি প্রাথীরা আর সেই সময় পুলিশ বাধা দিলে চাকরি প্রার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ আটক করে সমস্ত বিক্ষোভকারীদের।

নিয়োগ বিজ্ঞপ্তি অতিশীঘ্র জারি করার দাবিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাওয়ের ডাক দেন ২০১৭-র প্রাথমিক যেত উত্তীর্নরা।

প্রসঙ্গত, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ সরগরম রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর বিরোধীরা সুর চড়িয়েছে সমালোচনার। দিকে দিকে বাড়ছে আন্দোলন ও প্রতিবাদ। SSC ও TET দুর্নীতি করেই শিক্ষা মন্ত্রী কোটি কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা।