BigNews: রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী কে? জানাগেলো তার নাম, শপথ বিকেল ৪ টায়

আজ বিকেল ৪ টা তে হবে নতুন মন্ত্রিসভা গঠন। নতুন মন্ত্রী সভায় শপথ নেবেন ৭ জন নতুন মন্ত্রী। উক্ত অনুষ্ঠানের সূচি ইতিমধ্যে প্রকাশ করেছে নবান্ন। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সংসদ অভিষেক ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে।

জানাগেছে পরেশ অধিকারীর জায়গায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী। সম্ভাব্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হচ্ছেন পার্থ ভৌমিক। সম্ভাব্য পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন প্রদীপ মজুমদার।

প্রসঙ্গত, প্রসঙ্গত, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ সরগরম রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর বিরোধীরা সুর চড়িয়েছে সমালোচনার। দিকে দিকে বাড়ছে আন্দোলন ও প্রতিবাদ। SSC ও TET দুর্নীতি করেই শিক্ষা মন্ত্রী কোটি কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করছেন বিরোধীরা। আর সেই কারণেই মন্ত্রী সভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *