“কালীপুজোর দিন আমাকে রেপ করে”-সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

৩ মাস আগে RG kar কাণ্ডে উত্তাল হয়েফিরেছিলো গোটা বাংলা। ৯ অগাস্ট আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসক কে ধর্ষণ করে খুনের অভিযোগ উতেছিলো এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এবার সেই ঘটনার রেশ শেষ হতে না হতেই আরও একবার ধর্ষণের অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।
অভিযোগ, মালদায় এক গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ করেছে পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই যুবক। কালীপুজোর দিন এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী। জানাগেছে ওই ঘটনার পর প্রথমে হাবিবপুর থানায় অভিযোগ দায়ের কড়া হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তারপর সোমবার ওই গৃহবধূ অভিযোগ করেন পুলিশ সুপারের কাছে।
অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
কিছু গুরুত্বপূর্ণ বিষয়
সিভিক ভলান্টিয়ারদের দ্বারা অপরাধ: সাম্প্রতিক কালে সিভিক ভলান্টিয়ারদের দ্বারা একাধিক অপরাধের ঘটনা সামনে এসেছে। এটি সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার জন্য একটি গুরুতর হুমকি।
পুলিশের ভূমিকা: এই ধরনের ঘটনায় পুলিশের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। কিন্তু, এই ঘটনায় নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, পুলিশ প্রথমে কোনও পদক্ষেপ করেনি।
সামাজিক সচেতনতা: এই ধরনের ঘটনা সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। নির্যাতিতা যাতে নিজেকে একা মনে না করে এবং আইনি ব্যবস্থা গ্রহণের সাহস পায়, সেদিকে নজর দেওয়া জরূরি।