ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর, উপকূল এলাকায় ছড়িয়ে পড়লো আতঙ্ক

আজ সকালে বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পনের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ১৬.১ কিলোমিটার গভীরে।

গত বছরও একই সময়:

গত বছরও প্রায় একই সময়ে বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের তীব্রতা ছিল ৪.২ এবং এপিসেন্টার ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। সেবার সুনামির আশঙ্কাও দেখা দিয়েছিল।

উত্তর ভারতেও কম্পন:

গত বছর উত্তর ভারতেও বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছিল। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, নেপাল এবং আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছিল।

কয়েক মাস আগে ভূস্বর্গে ভূমিকম্প:

মাত্র কয়েক মাস আগে অগাস্ট মাসে ভূস্বর্গেও জোড়া ভূমিকম্প হয়েছিল। বারামুল্লা এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। শ্রীনগরে কিছু ক্ষতিও হয়েছিল।

ভূমিকম্প কেন হয়?

ভূমিকম্প হয় পৃথিবীর ভূত্বকের পাতের আচমকা সরে যাওয়ার ফলে। এই পাতগুলি সারাক্ষণই চলমান থাকে এবং যখন এদের মধ্যে ঘর্ষণ বা ভাঙন হয়, তখন ভূমিকম্প হয়।