উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর সময় বদল, দ্বিতীয় সেমিস্টার নিয়ে এলো বড় আপডেট

উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড়সর পরিবর্তন আনা হয়েছে। আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও নেওয়া হবে। পরীক্ষার সময়সূচিতেও কিছু পরিবর্তন করা হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী বছর ২৩ মার্চ থেকে শুরু হবে। একই সাথে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও শুরু হবে। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত হবে।গান ও ভিজুয়াল আর্টের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার থেকে দুটি সেমিস্টারে নেওয়া হবে। প্রথম সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক পরীক্ষা এবং দ্বিতীয় সেমিস্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বর্ণনামূলক প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।৩০ নভেম্বরের মধ্যে সকল স্কুলে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং নকল রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন পদ্ধতি শিক্ষার্থীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদেরকে প্রস্তুত থাকতে হবে।