OMG! মেয়েকে শ্বাসরোধ করে হত্যা মায়ের? ঘটনায় তীব্র শোরগোল বাংলায়

ব্যারাকপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ১২ বছরের এক কিশোরীকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

শুক্রবার ব্যারাকপুরের আনন্দপুরী ডি রোডে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায়, মৃত কিশোরীর নাম রাজন্যা ঘোষ। তার বাবা ইন্দ্রজিৎ ঘোষ কর্মসূত্রে বাইরে থাকতেন। মায়ের নাম কবিতা ঘোষ। কয়েক মাস আগেই তারা এই এলাকায় নতুন বাড়িতে এসেছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ইন্দ্রজিৎ বাড়িতে ফিরে দেখেন, মেয়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ভিতরে ঢুকেন। সেখানে তিনি রাজন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার মা কবিতা ঘোষকে অস্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ইন্দ্রজিৎ ঘোষের অভিযোগের ভিত্তিতে কবিতা ঘোষকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কবিতা ঘোষ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনিই তার মেয়ের শ্বাসরোধ করে হত্যা করেছেন।

মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধান থেকেই এই ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শোকাহত।