বিশেষ: বিশ্বের প্রথম ATM মেশিন স্থাপন করা হয় কোথায়? জেনেনিন ATM এর ইতিহাস

ব্যাঙ্কের লম্বা লাইন এড়াতে সকলেই এটিএমমুখী হন। কিন্তু আপনারা কী জানেন এটিএম-এর জনক কে? কোথায় তাঁর জন্ম? ভারতে কবে, কার হাত ধরে প্রথম পা রাখে এটিএম?
ক্যাশ বার করা যেতে পারে এমন এটিএম প্রথম ১৯৬৭ সালের ২৭ জুন লন্ডনের বারক্লেজ ব্যাঙ্কে লাগানো হয়। জন্মসূত্রে ভারতীয়, স্কটল্যান্ডের বাসিন্দা জন শেফর্ড ব্যারন এই এটিএম আবিষ্কার করেন। ১৯২৫ সালের ২৩ জুন মেঘালয়ের শিলংয়ে জন্মগ্রহণ করেন ব্যারন। তাঁর স্কটিশ পিতা উইলফ্রেড ব্যারন চিটগাঁও পোর্ট কমিশনারসের মুখ্য ইঞ্জিনিয়র ছিলেন।
২০১০ সালে ৮৪ বছর বয়সে মৃত্যু হয় ব্যারনের। প্রথমে এটিএম-এর ৬ ডিজিটের পিন দেওয়ার কথা ভেবেছিলেন ব্যারন। কিন্তু তাঁর স্ত্রী বলেন, ৬ ডিজিট মনে রাখা অনেকের ক্ষেত্রেই সম্ভব হবে না। তাই পরে ৪ ডিজিটের পিনের ওপরই জোর দেন ব্যারন।
অটোম্যাটিক টেলর মেশিন বা এটিএম মানুষের জীবনে বিপ্লব ঘটিয়েছে, এতে কোনও সন্দেহ নেই।
তবে কী ভাবে এটিএম তৈরির আইডিয়া এল ব্যারনের মাথায়?
মাত্র এক মিনিটে দেরি ব্যারনকে এ নিয়ে ভাবাতে শুরু করে। সালটা ১৯৬৫। হঠাত্ টাকার প্রয়োজন পড়ে ব্যারনের। তড়িঘড়ি ব্যাঙ্কে ছোটেন। কিন্তু মাত্র এক মিনিট দেরিতে ব্যাঙ্কে পৌঁছন। তত ক্ষণে ব্যাঙ্ক বন্ধ। তখনই তাঁর মাথায় একটি ভাব
না ঘুরপাক খেতে শুরু করে। ভাবেন, চকোলেট বার করার মেশিন থাকলে কি এমন কোনও মেশিন হতে পারে না যেখান থেকে ২৪ ঘণ্টা টাকা বার করা যেতে পারে? যেমন ভাবনা, তেমনই কাজ। এর পরই এটিএম বানিয়ে ফেলেন তিনি।
১৯৬৭ সালে লন্ডনে বারক্লেজ ব্যাঙ্কের শাখায় বিশ্বের প্রথম ক্যাশ ডিসপেন্সর মেশিন বা এটিএম বসানো হয়। এই এটিএম-টিই আবিষ্কার করেছিলেন জন শেফার্ড ব্যারন। এই মেশিন ভাউচারের সাহায্যে পেমেন্ট করত, যা প্রথম থেকে ব্যাঙ্কের শাখায় গিয়ে নেওয়া যেত। ব্রিটিশ কোম্পানি ডি লা ইউ-র যন্ত্রপাতির সাহায্যে এই মেশিন বানানো হয়েছিল।
এর পর ১৯৬৮ সালে বারক্লেজ এবং অন্যান্য ব্যাঙ্ক মিলে এমন এটিএম লাগায়, যেখান থেকে টাকা বার করার জন্য কার্ড ব্যবহার করতে হত। ব্যাঙ্ক থেকে প্রথমে এই কার্ডটি নিতে হত। একটি কার্ড এক বারই ব্যবহার করা যেত। কারণ, তা মেশিনে দেওয়ার পর আর বেরত না। পরবর্তী উইথড্রয়ালের জন্য নতুন কার্ড ব্যবহার করতে হত।
১৯৮৭ সালে ভারতে আসে এটিএম। হংকং এবং শাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশন (HSBC) মুম্বইয়ে দেশের প্রথম এটিএম বসায়। মার্কেট রিসার্চ ফার্ম এএম মাইন্ডপাওয়ার সলিউশানের মতে ২০১৫ সাল পর্যন্ত দেশে ২.৩ লক্ষ এটিএম রয়েছে।