“ভয়ানক ভাবে আসছে,”- জেনেনিন ‘ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দানা’ ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছেন এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের মধ্যেই নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘দানা আসছে, বলছে ভয়ানক ভাবে আসছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা:
ঘূর্ণাবর্তটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।মঙ্গলবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।বুধবারের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার সকালের মধ্যে এটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে।বৃহস্পতিবার রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে।
প্রভাব:
উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।