‘বাঁচান!’ -কুয়েত থেকে কাতর আর্তি অন্ধ্রের মহিলার, জেনেনিন পুরো ঘটনা

কুয়েতে গিয়ে চাকরি করতে গিয়ে নারকীয় অত্যাচারের শিকার হয়েছেন এক অন্ধ্র মহিলা। কবিতা নামের ওই মহিলাকে ছোট্ট একটা ঘরে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ। খেতেও দেওয়া হচ্ছে না তাকে। প্রাণের ভয়ে কাঁপছে কবিতা।
কুয়েত থেকেই অন্য একজনের ফোন ধরে নিজের রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ রেড্ডিকে ভিডিওবার্তা পাঠিয়েছেন তিনি। ভিডিওতে তিনি আকুল হয়ে বলছেন, “আমাকে বাঁচান স্যর। এরা আমাকে মেরে ফেলবে।” ভিডিওবার্তার সত্যতা যদিও নিশ্চিত করা যায়নি, তবে ভিডিওতে কবিতা নিজেকে অন্ধ্রের আন্নামায়া জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দুই সন্তান এবং বিশেষ ভাবে সক্ষম স্বামী রয়েছে। সংসারের হাল ধরতেই চাকরি করতে কুয়েতে এসেছিলেন তিনি। খুব সম্ভবত তিনি সেখানে কোনও ভারতীয় মালিকানাধীন সংস্থায় কাজ পেয়েছিলেন।
কবিতার এই ভয়াবহ অভিযোগ সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মন্ত্রীকে কবিতাকে দ্রুত উদ্ধার করার আবেদন জানিয়েছেন।