Weather: বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনেনিন কোন কোন জেলায়?

সেপ্টেম্বরের শুরু থেকেই চড়া রোদ আর প্যাচপ্যাচে গরমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে কলকাতা, হিমশিম খাচ্ছে। তবে এই গরমের মধ্যে বৃষ্টির আশা জাগিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজ এবং আগামীকাল।
বৃষ্টি হলেও তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণও বেশি ছিল।
দক্ষিণবঙ্গের গরমে কিছুটা হলেও বাছা পড়তে পারে আগামী কয়েকদিন। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকা জরুরি।