বন্ধ হয়ে গেল নম্বর…! দু’সপ্তাহে ২.৭৫ লক্ষ নম্বর ডিসকানেক্টেড করলো TRAI , জেনেনিন কি কারণ?

গত দুই সপ্তাহে, টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই স্প্যাম কল ও মেসেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এই সময়কালে ৫০টিরও বেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং প্রায় তিন লক্ষ মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে।
ট্রাই জানিয়েছে, এই পদক্ষেপগুলি গ্রাহকদের স্প্যামের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে এবং টেলিকম সেবা আরও দক্ষ করে তুলবে। এর আগে, ট্রাই অ-নথিভুক্ত টেলিমার্কেটারদের প্রচারমূলক কল বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এবার তারা আরও কঠোর নিয়ম জারি করেছে যে, যারা এই নিয়ম ভাঙবে তাদের নম্বর দুই বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে।
তবে, ট্রাইয়ের এই নিয়ম কার্যকর করতে ব্যাঙ্ক ও অন্যান্য বড় সংস্থাগুলিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ট্রাই নির্দেশ দিয়েছে যে, টেলিকম সংস্থাগুলিকে সব মেসেজে থাকা ইউআরএল বা ওয়েব লিঙ্ক আগে থেকেই নথিভুক্ত করতে হবে। কিন্তু, অনেক লিঙ্ক, যেমন পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক, তৎক্ষণাৎ তৈরি হয় এবং তা আগে থেকে নথিভুক্ত করা সম্ভব নয়।
এই সমস্যা সমাধানে টেলিকম সংস্থাগুলি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করছে। তবে, বিশেষজ্ঞরা মনে করেন যে, এই নতুন নিয়ম কার্যকর করতে গিয়ে টেলিকম সেবা ব্যাহত হতে পারে।