Civic Volunteer -দেড় জন্য সুখবর দিলো সরকার, এবার হাতে মিলবে মোটা টাকা
August 31, 2024

রাজ্য সরকার এবার সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে যেখানে সিভিক ভলান্টিয়াররা অবসরে এককালীন তিন লক্ষ টাকা পেতেন, সেখানে এবার সেই পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে।
কোন কোন ভলান্টিয়ার এই সুবিধা পাবেন?
কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা
রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা
এমনকি গ্রামের পুলিশ বা ভিলেজ পুলিশরাও এই সুবিধা পাবেন।
এই সিদ্ধান্তের বিষয়ে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কিছুদিন আগেই সরকার সিভিক পুলিশদের পুজোর বোনাস বাড়ানোর ঘোষণা করেছিল। এবার অবসরকালীন সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সিভিক ভলান্টিয়ারদের জন্য আরও একবার সুখবর এল।