ইজরায়েলের উপর ৩২০টি ড্রোন হামলা হিজবুল্লাহর, পাল্টা আক্রমণে চলছে তমুল লড়াই

মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। যেকোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল বাহিনী। এর জেরে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে তিন শতাধিক রকেট ছুড়েছে ইরান-সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (২৪ আগস্ট) রাতভর ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা শনিবার রাতে কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি বিস্ফোরক-বোঝাই ড্রোনসহ উত্তর ইসরায়েলে ৩২০টিরও বেশি রকেট ছুড়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলে ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
টাইমস অফ ইজরায়েল এই নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। গ্যালান্টকে উদ্ধৃত করে সেখানে লেখা হয়েছে, ‘ইজরায়েলের মানুষের উপর হামলা চালানোর পরিকল্পনা চালানো হয়েছে। সেজন্য আমরা লেবাননে হামলা চালিয়েছি। আমরা দেশের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। সেজন্য যা যা করণীয় সব করা হবে।’
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট বলেন, ‘শান্তি কাম্য। তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিষয়টার উপর খেয়াল রাখছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আলাপ-আলোচনার চেষ্টা করা হচ্ছে।’
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘আজ সকালে আমরা হিজবুল্লাহর ইজরায়েলে হামলার পরিকল্পনার তথ্য পেয়েছি। ইজরায়েলের নাগরিকদের যে পরামর্শ দেওয়া হবে তা যেন তারা মেনে চলে। কোনও প্ররোচনায় পা না দিয়ে সরকার ও সেনার কথা শুনুন। তাহলে নিরাপদে থাকবেন।’