শেখ হাসিনা জমানায় ভারত-বাংলাদেশ সমস্ত চুক্তি বাতিলের দাবি করলো বিএনপি

বাংলাদেশে সাম্প্রতিক বন্যার জন্য ভারতকে দায়ী করেছে বিএনপি। দলটি দাবি করে যে, শেখ হাসিনার আমলে ভারতের সাথে হওয়া অনেক গোপন চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে। বিএনপি এই চুক্তিগুলো বাতিল করার দাবি জানিয়েছে।
দলটি আরো দাবি করে যে, হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং ভারত তাকে সমর্থন করে। বিএনপি হাসিনার বিচারের দাবি জানিয়েছে এবং ভারতকে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
এই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।রিজভী বলেন , ‘বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে আপস করে ভারতের সঙ্গে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছিলেন। সেই সব গোপন এবং অন্যায্য চুক্তি প্রত্যাহার করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’
রিজভী বলেন, ‘একটা দেশ নয়, একজন ব্যক্তি ছিলেন ভারতের পক্ষে। ওই ব্যক্তি এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তিনি একচেটিয়া ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া সাংসদ বানিয়েছেন। তিনি এই দেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়েছেন। সেই শেখ হাসিনাকে ভারত সমর্থন করে, বাংলাদেশকে সমর্থন করে না।’
অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে তারা কোনো দেশের সাথে চুক্তি বাতিল করার পক্ষপাতী নয়।