“‘মীরজাফর’ ও ‘দালাল’”- বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে কটাক্ষের শিকার চঞ্চল চৌধুরী

গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বাংলাদেশের বহু জেলা প্লাবিত হয়েছে। ফেনী, কুমিল্লাসহ অন্তত ৮টি জেলা বন্যার কবলে পড়েছে। এই দুর্যোগে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্রের ঠিকানা শেয়ার করেছেন এবং মানুষকে শুকনো খাবার ও পানি দান করার অনুরোধ করেছেন।

কিন্তু চঞ্চলের এই পোস্টে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তাকে দুপার বাংলাতে জনপ্রিয়তা পাওয়ার পরে এখন সুযোগ বুঝে মানুষের সহানুভূতি অর্জন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন। বিশেষ করে, গত কয়েক বছরের ছাত্র আন্দোলনের সময় তিনি যেভাবে নিরব ছিলেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে তাকে ‘মীরজাফর’ এবং ‘দালাল’ বলেও সম্বোধন করেছেন।

অন্যদিকে, অপু বিশ্বাস, বুবলী, পূর্ণিমা, জায়েদ খানসহ অন্যান্য তারকারাও বন্যাদুর্গতদের সাহায্যের আহ্বান জানিয়েছেন এবং তাদের প্রশংসা করেছেন নেটিজেনরা।