SBI, PNB-তে ১৫ দিনের জন্য লেনদেন বন্ধের সিদ্ধান্ত! সমাধানের চেষ্টা করছে ২ ব্যাঙ্ক
August 17, 2024

কর্ণাটক সরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে সমস্ত আর্থিক লেনদেন আগামী পনেরো দিনের জন্য নিষিদ্ধ করেছে। সরকারি তহবিলের অপব্যবহারের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাজ্যের সকল সরকারি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা অবিলম্বে এই দুই ব্যাঙ্কে থাকা তাদের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেবে এবং জমা থাকা সমস্ত অর্থ তুলে নেবে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশে, সরকারি অর্থ বিভাগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর কোনও নতুন আমানত গ্রহণ নিষিদ্ধ করেছে। সকল সরকারি প্রতিষ্ঠানকে এই ব্যাঙ্কগুলিতে থাকা তাদের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, ২০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত স্থির আমানত তুলে নেওয়া বাধ্যতামূলক।