হিন্ডেনবার্গ অ্যাটাকের সামনে আদানির ‘সোনার কাঠি’ হয়ে দাঁড়ালো এই স্টক, খুশি শেয়ার হোল্ডাররা

হকির ‘দ্য ওয়াল’ পি আর শ্রীজেশের মতোই, আদানি গ্রিন এনার্জিও এক বিস্ময়কর কামব্যাক করেছে। যেভাবে শ্রীজেশের দক্ষতা ভারতীয় হকি দলকে অলিম্পিকে ব্রোঞ্জ জিততে সাহায্য করেছিল, ঠিক সেভাবেই আদানি গ্রিন এনার্জিও স্টক মার্কেটে এক নতুন ইতিহাস রচনা করছে।

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর আদানি গ্রুপের স্টকগুলোর দাম হু হু করে পড়লেও, আদানি গ্রিন এনার্জি একা একা লড়াই করেছে। শুধুমাত্র এক দিনে এই শেয়ারের দাম ৪৩% বৃদ্ধি পেয়েছে।

মার্কেট বিশ্লেষকরা মনে করেন, পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর ক্রমবর্ধমান জোর দেওয়ার কারণে আদানি গ্রিন এনার্জির ভবিষ্যৎ উজ্জ্বল। গত এক বছরে শেয়ারের দাম ৮৮% বৃদ্ধি পেয়েছে এবং গত ৫ বছরে ৩,৭০০% রিটার্ন দিয়েছে।

একটা সময় পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনকারীর কোম্পানিটির স্টকের দাম ছিল মাত্র ৪৬ টাকা। ৫২ সপ্তাহে এর সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম যথাক্রমে ২,১৭৩.৬৫ টাকা ও ৮১৬ টাকায় গিয়েছে দাঁড়িয়েছে।