“মা-ই দেবেন নেতৃত্ব”-শেখ হাসিনা পুত্র জয়ের দাবিতে ফের শোরগোল

শেখ হাসিনা নেতৃত্বের ভূমিকায় ফিরছেন। এবার এই দাবি করেছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে হাসিনার যোগাযোগ রয়েছে বলেও জয় দাবি করেন। সেই সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন জয়। জয় আরো বলেন, আওয়ামী লীগ ও বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় তিনি সক্রিয় রাজনীতিতে নামতে প্রস্তুত।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমাদের দল এবং কর্মীদের হিংসার হাত থেকে বাঁচাতে যা যা করার দরকার, তা আমি করব। যদি রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন হয়, তাহলেও আমি পিছিয়ে আসব না।’

শুক্রবার, WION চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন জয়। তিনি জানান, তাঁর মা `নেতৃত্বের ভূমিকায় ফিরে এসেছেন’।

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের বাইরে তাঁর জীবন কাটাতে চান না। তিনি বাংলাদেশেই ফিরে যেতে চান।’