১৭ হাজার ৫০০ টাকা বাঁচবে কর, জেনেনিন বাজেটে নতুন কর কাঠামোয় কী কী পরিবর্তন?

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে করদাতাদের বড় স্বস্তি দিয়েছেন। নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ২৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেন তিনি। এছাড়াও সরকার একই দিনে এই কর কাঠামোর নতুন স্ল্যাব ঘোষণা করেছে। তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী 23 জুলাই, মঙ্গলবার টানা সপ্তম বার সংসদে বাজেট পেশ করেন। আয়কর ঘোষণাটি ছিল সেদিন তার দীর্ঘ বাজেট বক্তৃতার শেষ ধাপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, “নতুন কাঠামোতে, আয়করের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 75 হাজার টাকা করা হয়েছে।” এটা ছিল ৫০ হাজার টাকা। যা নীচের বুলেট পয়েন্টগুলিতে হাইলাইট করা হয়েছে…
বছরে শূন্য থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে একটা টাকাও দিতে হবে না কর।
বছরে ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কর বাবদ দিতে হবে ৫ শতাংশ অর্থ।
বাৎসরিক আয় ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হলে, আয়কর ধার্য করা হয়েছে ১০ শতাংশ।
বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হলে, আয়কর দিতে হবে ১৫ শতাংশ।
২০ শতাংশ কর ধার্য করা হয়েছে ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ের ক্ষেত্রে।
যাঁদের বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়, তাঁদের কর বাবদ দিতে হবে ৩০ শতাংশ টাকা।
অর্থমন্ত্রী বলেন, ‘এই কাঠামোতে করদাতারা ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন।’