দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, বাড়ছে হতাহতের আশঙ্কা! জেনেনিন হেল্পলাইন নম্বর

বছর ঘুরতে না ঘুরতেই ফিরে এসেছে করমণ্ডল ট্রেনের বিভীষিকা। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্ডা। লাইনচ্যুত হয়েছে অসমগামী চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন। উত্তর পূর্ব রেল সূত্রে জানা গেছে, চার থেকে পাঁচটি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার ও তদন্ত:
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।রেল মন্ত্রকের তরফে রেল যাত্রীদের এবং পরিজনদের সাহায্যার্থে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
গুরুত্বপূর্ণ তথ্য:
দুর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ২টো ৩৭ মিনিটে ঘটে।ট্রেনটি পূর্ব রেলের বারাবাঙ্গি-গোরক্ষপুর লাইনের মোতিগঞ্জ-ঝিলাই স্টেশনের মধ্যে ডাউন লাইনে দুর্ঘটনাগ্রস্ত হয়।
ইতিমধ্যেই চারজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাত জনের বেশি।সংশ্লিষ্ট লাইনে ডাউন পথে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে।গোন্ডার জেলাশাসক নেহা শর্মা বলেন, “স্থানীয়রাও যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন।”
হেল্পলাইন নম্বর:
গোন্ডা- ৮৯৫৭৪০০৯৬৫
লখনউ- ৮৯৫৭৪০৯২৯২
সিওয়ান- ৯০২৬৬২৪২৫১
ছাপড়া- ৮৩০৩৯৭৯২১৭
দেবরিয়া সদর- ৮৩০৩০৯৮৯৫০
গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর:
০৩৬১-২৭৩১৬২১
০৩৬১-২৭৩১৬২২
০৩৬১-২৭৩১৬২৩
অন্যান্য:
কমার্শিয়াল কন্ট্রোল তিনশুকিয়া- ৯৯৫৭৫৫৫৯৮৪
ফারকেটিং- ৯৯৫৭৫৫৫৯৬৬
মারিয়ানি- ৬০০১৮৮২৪১০
সিমালগুরি- ৮৭৮৯৫৪৩৭৯৮
তিনশুকিয়া- ৯৯৫৭৫৫৫৯৫৯
ডিব্রুগড়- ৯৯৫৭৫৫৫৯৬০