লটারিতে কোটি টাকা জয় এবার লুচি বিক্রেতার, জানালেন তার ভবিষৎ পরিকল্পনা

বীরভূম-এর আমডহরা গ্রামের এক লুচি বিক্রেতা চঞ্চল দে মাত্র ২-৩ দিনের ব্যবধানেই লটারির টিকিট কেটে ১ কোটি টাকা জিতেছেন।

চঞ্চল দে-র এই অপ্রত্যাশিত সৌভাগ্য-এর খবর চারদিকে ছড়িয়ে পড়তে তার পরিবার ও গ্রামবাসী খুশিতে আত্মহারা।

চার সন্তানের জনক চঞ্চল দে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া খাবারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দিন শেষে শখের বশে লটারির টিকিট কাটা ছিল তার অভ্যাস।

এবার সেই অভ্যাসই তাকে কোটিপতি করে তুলেছে। ১৫০ টাকার একটি টিকিট কেটে তিনি এই বিপুল পুরষ্কার জিতেছেন।

চঞ্চল দে জানিয়েছেন, টাকা পেলেও তিনি পূর্বপুরুষদের দেওয়া ব্যবসা ছাড়বেন না। বরং সন্তানদের ভবিষ্যতের জন্য এই টাকা ব্যবহার করবেন।

চঞ্চল দে-র এই সৌভাগ্য গ্রামবাসীদের মনে আশার কিরণ জাগিয়েছে। অনেকেরই এখন মনে হচ্ছে তারাও কোনোদিন এভাবেই লক্ষপতি বা কোটিপতি হতে পারেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরের একজন ফল ব্যবসায়ী ও লটারির টিকিট কেটে ১ কোটি টাকা জিতেছিলেন।