ধসে বন্ধ হয়ে গেছে বিকল্প রুট, কার্যত বিচ্ছিন্ন সিকিম! ঘুরপথে যেতে পর্যটকদের হচ্ছে বাড়তি খরচ

ধারাবাহিক বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক, যার ফলে কালিম্পং ও সিকিম যাতায়াতে ব্যাঘাত ঘটেছে।

ধসের কারণে আলগাড়া-লাভা হয়ে সিকিম যাওয়ার বিকল্প রুটও বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে সিকিম এখন সড়কপথে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।

কবে খুলবে?
প্রশাসন জানিয়েছে ১৪ জুলাই, সকাল ৬টা পর্যন্ত এই বিকল্প রুটটি বন্ধ থাকবে।ততদিন মনসং হয়ে রংপো-লাভা রোড ব্যবহার করে যানবাহন চলাচল করবে।
লাভা হয়ে কালিম্পং-শিলিগুড়ির রাস্তাও খোলা রয়েছে।

ক্ষতির পরিমাণ:
ধসের কারণে মংপং, গরুবাথান, আলগাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে।১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি বাজার, রবিঝোরা, লিকুভির, ২৭ মাইল, সেলফিডারা সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত।গত বারো দিন ধরেই ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল।

বিকল্প পথ:

দার্জিলিং হয়ে সিকিম যাওয়ার রাস্তা খোলা আছে।পানবু হয়ে কালিম্পং, শিলিগুড়ির রাস্তাও ব্যবহার করা যাবে।

সতর্কতা:
অতিরিক্ত বৃষ্টির কারণে ধসের পরিমাণ বেড়েছে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে।ভ্রমণকারীদের সাবধানে যাত্রা করার অনুরোধ জানানো হচ্ছে।