বাংলায় উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা! নিষ্ক্রিয়করণ সফল, জানালেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত ভুলনপুর গ্রামের সুবর্ণরেখা নদীর তীরবর্তী একটি চাষের জমিতে মাটি খোঁড়ে গত শনিবার উদ্ধার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা।
বোমাটি সক্রিয় ছিল না বলে জানা গেলেও, সতর্কতার অংশ হিসেবে গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
শুক্রবার দুপুরে প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতির পর বিস্ফোরণ ঘটিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয়রা প্রথমেই ধাতব সিলিন্ডারটিকে বোমা বলে সন্দেহ করে।প্রশাসনের নজরে আসার পর এলাকাটি ঘিরে ফেলা হয় এবং বম্ব স্কোয়াড ও কলাইকুন্ডা যুদ্ধবিমান প্রশিক্ষণ ঘাঁটিতে খবর দেওয়া হয়।
এক সপ্তাহ পর, ঝাড়গ্রাম জেলা ও গোপীবল্লভপুরের আধিকারিকদের উপস্থিতিতে এয়ারফোর্সের বম্ব স্কোয়াডের সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকায় বালির বস্তা দিয়ে ঘিরে বিস্ফোরণ ঘটানো হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার হয়েছিল। পুলিশ, প্রশাসন এবং বায়ু সেনা নিরাপদে তা নিষ্ক্রিয় করেছে।
Yesterday it came to our notice that an undetonated bomb of World War II was found in an open field in village Bhulanpur, Gopiballavpur in Jhargram district.
State government machinery including police and also airforce immediately swung into action. Public from nearby area… pic.twitter.com/Cva66ydlMQ
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2024
উপস্থিত ছিলেন:
ঝাড়গ্রাম জেলার ও গোপীবল্লভপুরের একাধিক আধিকারিকবম্ব স্কোয়াডের কর্মীরা
বায়ুসেনার কর্মকর্তারা
গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ
গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়
সাব ইন্সপেক্টর সন্দিপ সিংহ
গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র
প্রশাসনের অন্যান্য আধিকারিকরা
গুরুত্বপূর্ণ তথ্য:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপীবল্লভপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বালিভাষা ও শংকরবনি এলাকায় ব্রিটিশদের বিমান ঘাঁটি ছিল।ধারণা করা হচ্ছে, বোমাটি সেই সময়কারই।এই ঘটনায় কেউ হতাহত হয়নি।