SPORTS: বার্বাডোজে ঘূর্ণিঝড়ের সময় কী পরিস্থিতি হয়েছিল? খোলসা করলেন বিরাট কোহলি

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে গত শনিবার রাতে। কিন্তু চ্যাম্পিয়ন দল দেশে পৌঁছাতে বিলম্ব হয়।বিশ্বজয়ের পর দিনই বার্বাডোজ ছাড়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা ব্যর্থ হয়।সেই সময় পুরো এলাকায় লকডাউন ছিল এবং জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে এই অভিজ্ঞতা ভাগ করে নেন।

যদিও ঘূর্ণিঝড় তীব্র আকার ধারণ করেনি, তবুও বিশ্বকাপ জয়ী দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।বৃহস্পতিবার সকালে বিশ্বকাপজয়ী দল দেশে পৌঁছানোর পর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট কোহলি ঝড়ের সময়কার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, সেই সময় তাঁর এবং সকলের মনে একটাই প্রশ্ন ছিল – কখন দেশে ফিরতে পারবেন।