BigNews: ২৫ বছরে প্রথম, পরমাণু অস্ত্রভাণ্ডারে পাকিস্তানকে টেক্কা দিলো ভারত

গত দুই বছরে বিশ্ব যুদ্ধের মুখোমুখি হয়েছে দুবার। এই পরিস্থিতিতে একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (SIPRI) বিশ্লেষণায়।

SIPRI-র রিপোর্ট অনুযায়ী:
ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পরমাণবিক অস্ত্র রয়েছে।চিন গত এক বছরে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ৪১০ টি থেকে বাড়িয়ে ৫০০ টি করেছে।
পরমাণু অস্ত্রধারী নয়টি দেশ – ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, উত্তর কোরিয়া এবং ইজরায়েল – তাদের অস্ত্রভাণ্ডার আরও আধুনিক করে তুলছে।

রাশিয়া ও আমেরিকার কাছেই রয়েছে বিশ্বের ৯০% পারমাণবিক অস্ত্র।২০২৩ সালে, বিভিন্ন দেশ ২১০০ টিরও বেশি পারমাণবিক-ক্ষমতাসম্পন্ন অস্ত্র মোতায়েন করে রেখেছে।প্রথমবারের মতো চিনও কিছু পারমাণবিক অস্ত্র হাই অপারেশনাল অ্যালার্টে রেখেছে।ভারতের কাছে ১৭২ টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে, পাকিস্তানের চেয়ে দুটি বেশি।

ভারত ও পাকিস্তান ২০২৩ সালে নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার বিকাশ অব্যাহত রেখেছে।চিন অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করছে।SIPRI-র বিশ্লেষক হ্যান্স কার্সটেনসন বলেছেন, “রাশিয়া ও আমেরিকার পথ অনুসরণ করে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে একাধিক যুদ্ধাস্ত্র মোতায়েন করছে।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের অক্টোবর মাসে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল।ইজরায়েলি হামলায় গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

SIPRI-র রিপোর্ট বিশ্বের জন্য একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিশ্ব আরও ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।