কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, জেনেনিন দুই পক্ষের লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতি

জম্মু-কাশ্মীরের দোদা নামের একটি সেনা ঘাঁটিতে কথিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ সেনাসহ ছয়জন আহত হয়েছেন। ঙ্গলবার (১১ জুন) গভীর রাতে ওই হামলা চালানো হয়।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, সেনা ও পুলিশের যৌথ বাহিনী সন্ত্রাসীদের সঙ্গে চত্বরগোলা এবং দোদায় লড়াই করছে।
কাঠুয়ায় সন্ত্রাসীদের গুলি চালানো, একজন বেসামরিক ব্যক্তিকে আহত করা এবং রিয়াসিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে ৯ যাত্রী নিহত হওয়ার পর জম্মুতে তিন দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা।
এদিকে সন্ত্রাসবিরোধী অভিযানের তত্ত্বাবধায়ক জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন জানিয়েছেন, গত রাতে কাঠুয়ায় একটি এনকাউন্টারে একজন সন্ত্রাসীকেও হত্যা করা হয়েছে।
দোদা ঘটনার বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা গভীর রাতে ছত্তরগালা এলাকায় একটি সেনা ঘাঁটিতে পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলে ওপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এখনো গোলাগুলি চলছে।
জম্মু পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কাঠুয়া হামলায় দুই সন্ত্রাসী জড়িত ছিল এবং তাদের মধ্যে একজন নিহত হয়েছে। কাঠুয়ার হীরানগর এলাকায় দ্বিতীয় জনের সন্ধানে নিরাপত্তা বাহিনী ড্রোন দিয়ে তাকে খুঁজছে।