স্পেস স্টেশনে পৌঁছে আনন্দে নাচলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতার, দেখেনিন ভিডিও

তৃতীয়বারের মতো মহাকাশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। স্পেস স্টেশনে পৌঁছে আনন্দে নেচে ওঠেন তিনি।
বুধবার (৫ জুন) ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনিতা ও তার সহকারী বুচ উইলমোর। অবশেষে শুক্রবার (৭ জুন) আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন তারা। সেখানে পৌঁছে আনন্দে নেচে ওঠেন সুনীতা।
আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনিতা। এবারেও তারা সঙ্গে নিয়ে গেছেন গনেশের মূর্তি। মূলত, গনেশকে তিনি সৌভাগ্যের প্রতিক বলে মনে করেন। তাই যখনই তিনি মহাকাশে পাড়ি দেন, সঙ্গে রাখেন গনেশ ও ভগবত গীতা। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
এবারেও অ্যাটলাস-৫ রকেটে চড়ে মহাকাশের উদ্দেশে উড়াল দেন সুনিতা। বলা বাহুল্য, এই রকেট তৈরিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনিতা এর নকশা তৈরি করেছিলেন।
#Watch | Indian-Origin Astronaut Sunita Williams Dances On Her Arrival At Space Station
Read Here: https://t.co/MHS7GidWsF pic.twitter.com/xtj7i799Vy
— NDTV (@ndtv) June 7, 2024
আন্তর্জাতিক স্পেস স্টেশন পৌঁছানোর আগে অবশ্য রকেটের হিলিয়াম লিক করে। কিন্তু এতে খুব একটা সমস্যা হয়নি বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও এই যাত্রা গত ৭ মে’তে হওয়ার কথা ছিল। কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে শেষমুহূর্তে যাত্রা বাতিল হয়। পরে সূচি বদল করে জুনে রওনা দেওয়ার কথা ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, আগামী এক সপ্তাহ মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন সুনিতা।