বিশেষ: ২০১৪ ও ২০১৯-এ মেলেনি আভাস! ২৪-এ মিলবে কি এক্সিট পোল? কি বলছে বিশেষজ্ঞরা?

আজ শেষ হচ্ছে সপ্তম দফার ভোট। আর ভোট শেষ হতেই সন্ধ্যা থেকে টিভির পর্দায় দেখানো হবে বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল।
তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বুথ ফেরত সমীক্ষা কোনোভাবেই চূড়ান্ত ফল প্রদান করতে পারে না। আর এক্সিট পোলের ফলাফলের সঙ্গে বাস্তব ফলাফল সম্পূর্ণ মেলেনা। একাধিকবার দেখা গিয়েছে সমস্ত পূর্বাভাস পাল্টে গিয়েছে। মূলত আসল ফলাফল পাওয়া যায় EVM এ সুরক্ষিত থাকা ভোটের ফল থেকেই।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, ১ জুন সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনও এক্সিট পোল প্রকাশ করা যাবে না। সাড়ে ৬টার পর থেকে ধীরে ধীরে প্রকাশ্যে আনা হবে বুথফেরত সমীক্ষাগুলি।
এক্সিটপোল যে বাস্তব সম্মত ফলাফল নয় তার প্রমান স্বরূপ বলা যায় 1999 থেকে 2019 সল্ পর্যন্ত মোট ৫ বার লোকসভা ভোটের ফলাফলের সাথে এক্সিট পোলের ফলাফল মেলেনি।
উদাহরণ স্বরূপ, ২০১৪ সালের লোকসভা ভোটের পর এক্সিট পোলে NDA ২৫৭ এবং বিরোধীরা ৩৪০ আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা যায়, কার্যত চমকে দিয়ে NDA ৩৩৬টি আসন জেতে। কিছু কিছু এক্সিট পোলে কংগ্রেস সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে বাস্তবে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন।
২০১৯ সালের লোকসভা ভোটের রেজাল্টের সঙ্গে মেলেনি এক্সিট পোল। বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছিল NDA ২৮৫টি আসন পেতে পারে। তবে বাস্তবে দেখা গিয়েছিল গেরুয়া জোট পেয়েছিল ৩৫৩টি আসন। BJP পায় ৩০৩টি আসন। কংগ্রেস পেয়েছিস ৫২টি।