গরমে তৃষ্ণা নিবারণে ‘আম পোড়া” শরবত, ঠান্ডা পানীয় খেতে ব্যবসায়ীর দোকানে লাইন

গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় খুঁজছেন? উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় সুব্রত মণ্ডল-এর দোকানে চলে যান।
কোন রাসায়নিক মেশানো পানীয় নয়, তিনি প্রাকৃতিকভাবে তৈরি করছেন আম পোড়া শরবত।
গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এই পানীয় খুবই জনপ্রিয়।
প্রতিদিন সুব্রত মণ্ডল সাড়ে তিনশো থেকে ৪০০ গ্লাস আম পোড়া শরবত বিক্রি করেন।
শুধু আম পোড়াই নয়, লেবু জল থেকে শুরু করে দইয়ের লস্যিও মিলছে এই দোকানে।
দুপুর ১২ টার পর থেকেই এই এলাকায় ঠান্ডা আমপোড়া শরবতের লোভেই ভিড় জমাচ্ছেন সব বয়সের মানুষজন।
রাত নয়টা পর্যন্ত বিক্রি হয় সুব্রত মণ্ডল-এর তৈরি এই সব পানীয়।
বাড়ি থেকে পুড়িয়ে আনা আম রাখা রয়েছে ক্রেতাদের সামনেই। অর্ডার করলেই সেই আম চোখের সামনে ছাড়িয়ে কেটে, তার সঙ্গে পরিমাণ মতো বিট লবণ মিশিয়ে ক্রেতার চাহিদা অনুযায়ী মিষ্টি সিরাপ ও পানীয় জল ব্যবহার করে হাতের সাহায্যে ব্লেন্ড করে শরবত তৈরি করা হচ্ছে। পরিবেশনের আগে রয়েছে বরফ ও বিশেষ মশলা।
সুব্রত মণ্ডল-এর আম পোড়া শরবতের দোকান উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় অবস্থিত।
আজই চলে যান এবং এই সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়টি চেখে দেখুন!