পানীয় জলের সঙ্কট! জলের জন্য ছুটোছুটি মানুষের, বিক্ষোভে জেরবার শিলিগুড়ি

শিলিগুড়িতে পানীয় জলের সঙ্কট তীব্রতর হয়ে উঠেছে। বৃহস্পতিবার পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ করে বামেরা। মেয়র গৌতম দেবের গাড়ি আটকে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়।

মেয়র গৌতম দেব দূষণের কারণে শহরের বাসিন্দাদের ২ জুন পর্যন্ত পুরসভার সরবরাহ করা জল খেতে নিষেধ করেন।
পুরসভার জলই বাসিন্দাদের একমাত্র পানের উৎস।

বিক্ষোভ ও প্রতিক্রিয়া:
বামেরা, এসইউসি, বিজ্ঞান মঞ্চ, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন – সকলেই পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ করে।
বামেদের অভিযোগ, পুর কর্তৃপক্ষ তাদের গাফিলতি ঢাকতে চাইছে।

মেয়র গৌতম দেব বলেন, আচমক ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে। রাজনীতি না করে সকলে মিলে সমাধান করতে হবে।

সঙ্কটের প্রভাব:
শহরের বিভিন্ন এলাকায় জলের জন্য লম্বা লাইন।বেসরকারি জল বিক্রেতারা জলের দাম বাড়িয়েছে।পুরসভা জলের ট্যাঙ্ক ও পাউচ বিতরণ করছে।

পিএইচই আধিকারিকদের দাবি, জলের এই সঙ্কট সাময়িক। দ্রুত কেটে যাবে।