‘ইশ্বরের প্রশংসা করুন…’ ফের নাতাশার ইনস্টা স্টোরিতে বাড়ল ডিভোর্সের জল্পনা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে বেশি আলোচনায় হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ। নাতাশা স্তাম্পোভিক পান্ডিয়া তাঁর সোশ্যাল মিডিয়া থেকে ‘পান্ডিয়া’ উপাধি সরিয়ে ফেলার পর শুরু হয় জল্পনা। বিয়ের ছবিও ডিলিট করেছেন তিনি। “কোনও একজন পথে বসতে চলেছে…” – এমন একটা পোস্টও করেছিলেন। শোনা যাচ্ছে, হার্দিক তাঁর সম্পত্তির ৭০% দিয়ে দিয়েছেন নাতাশাকে।
বান্দ্রা-ওরলি সি লিঙ্কে ড্রাইভ করার সময় তোলা একটি ছবি শেয়ার করেছেন।ক্যাপশনে লেখা, “ইশ্বরের প্রশংসা করুন…”

সম্প্রতি আইপিএলে খারাপ পারফরম্যান্সের জন্য নাতাশাকে ট্রোল করা হয়েছিল।৮ মার্চ ছিল নাতাশার জন্মদিন, হার্দিক কোনও পোস্ট করেননি।আইপিএলের কোনও ম্যাচেও স্ট্যান্ডে দেখা যায়নি নাতাশাকে।২০২০ সালের ৩১ মে আইনি বিয়ে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ধুমধাম করে দ্বিতীয় বার বিবাহ।
হার্দিক নাকি বিদেশে কোনও গোপন ঠিকানায় ছুটি কাটাচ্ছেন।নাতাশাকে মুম্বইয়ে এক বিদেশি বন্ধুর সঙ্গে দেখা যায়।ডিভোর্স প্রসঙ্গে প্রশ্ন করা হলে, হেসে ধন্যবাদ বলে এড়িয়ে চলে যান।